ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ২০:৩২:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু অমর একুশে বইমেলার শেষ দিন আজ ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট

ডিইউজে`র দ্বি-বার্ষিক সাধারণ সভা ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অমিক্রন পরিস্থিতির অবনতিতে এবং সরকারি বিধি নিষেধ বিবেচনায় নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২২ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

রোববার সংগঠনের সহ-সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, অজিত মহলদার, বীর মুক্তিযোদ্ধা সলিমউল্লাহ সেলিম, এ এম শাহজাহান মিয়া ও জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ।