ডিএসইসি`র সভাপতি অনিক, সম্পাদক জাওহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ১ মে ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রান ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে আলী ইমাম সুমন ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাবিন রহমান পেয়েছেন ৩৫৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল রাণা পেয়েছেন ২৮২ ভোট।
এছাড়া কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি ৪২১ ভোট ও মোহাম্মদ আবদুল অদুদ ৩৫৭ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে জাফরুল আলম ৪৯৮ ভোট ও মো. মামুনুর রশীদ পেয়েছেন ২৫৭ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফ আহমেদ ৪৬১ ভোট ও হাসান আহমেদ পেয়েছেন ২৮০ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি ৪০২ ভোট ও আবু জাফর সাইফুদ্দিন পেয়েছেন ৩৪৪ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান ৪০৯ ভোট ও মলয় বিকাশ দেবনাথ পেয়েছেন ৩৩২ ভোট। কল্যাণ সম্পাদক পদে সাফায়েত হোসেন ৪০৩ ভোট ও মীম ওয়ালী উল্লাহ ৩৫৫ ভোট পেয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা নাজনীন (ফ্লোরা) ৩৯৯ ভোট ও হালিমা খাতুন পেয়েছেন ৩৭৩ ভোট।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে শামসুল আলম সেতু ৪৩৮ ভোট, আনজুমান আরা শিল্পী ৪৩৩ ভোট, আনজুমান আরা মুন ৩৯০ ভোট, জেসমিন জাহান ৩৮৫ ভোট, তানজিমুল নয়ন ৩৩২ ভোট, মাশরেকা জাহান ৩০৫ ভোট ও মোহাম্মদ আবু ইউসুফ ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



