ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:২৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

ডেঙ্গু আক্রান্ত ১৮৪ জন রোগী, সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

গত ২৪ ঘন্টায় (১৮ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৮৪ জন রোগী। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ৬২ জন। ঢাকার বাইরে আক্রান্ত ১২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৩ হাজার ৩৬১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১ হাজার ৬২ জন। বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৫৩ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছে ৪৪৩ জন। ঢাকার বাইরে ভর্তি আছে ৬১০ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে (ঢাকা শহর ব্যতীত) ডেঙ্গু রোগী পাওয়া গেছে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর বলেন, ১৮৪ স্যংখ্যাটিও কম নয়। তাই, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকবে হবে। নিজেকে মশার কামড় থেকে রক্ষা করতে হবে এবং চারপাশ মশামুক্ত রাখতে হবে।

এদিকে, আইইডিসিআর বলছে, এ পর্যন্ত ৯৮ জন রোগী ডেঙ্গুতে মৃত‌্যুবরণ করেছে। যদিও বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি।