ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৫ হাজার ছাঁড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
এ বছর রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত ৭৫ হাজার ১৪৬ জন হাসপাতালে ভর্তি হন। তবে সুখবর হলো ভর্তি রোগীদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৬১৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩৩৭ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ৩২৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬৮ জনসহ সর্বমোট ৭৯৩ জন হাসপাতলে ভর্তি হন।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৩১জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৫৭ জনসহ মোট ৭৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এ হিসাবে গতকালের তুলনায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পাঁচজন বেড়েছে।
রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ৬১, মিটফোর্ডে ৫৭, ঢাকা শিশু হাসপাতালে ৭, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬, বিএসএমএমইউতে ১৪, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ১, সম্মিলিত সামরিক হাসপাতাল ১১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৪ ও কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ২ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ২৩৫ জন ভর্তি হন।
বেসরকারি অন্যান্য হাসপাতাল-ক্লিনিকে ৯০ জনসহ ঢাকা শহরে সর্বমোট ৩২৫ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ৪৬৮ জন ভর্তি হন।
ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ১০১, চট্টগ্রাম বিভাগে ৮৯, খুলনায় ১৪১, রংপুরে ৮, রাজশাহীতে ৪৬, বরিশালে ৫৭, সিলেটে ৯ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১৭ জন ডেঙ্গু রোগী।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







