ডেঙ্গু : সারা দেশে ৭ রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ডেঙ্গু : সারা দেশে ৭ রোগী হাসপাতালে
বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সাতজন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ছয়জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সদ্য সমাপ্ত ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদনের মধ্যে ২৬৩টি ঘটনা পর্যালোচনা করে ১৬৪ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।
গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২৮ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ২২১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
ডেঙ্গু জ্বর এক ধরনের মশাবাহিত ভাইরাল ফ্লু। এর প্রভাবে সাধারণত প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং ত্বকে ফুসকুড়িসহ মারাত্মক কিছু লক্ষণ দেখা দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে যে সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নাটকীয়ভাবে বেড়েছে। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এর ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর প্রায় ৩৯ কোটি মানুষ এ জ্বরে আক্রান্ত হয় বলে অনুমান ডাব্লিউএইচও’র।
সংস্থাটির মতে, ডেঙ্গুর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে আক্রান্তদের মৃত্যুর হার এক শতাংশেরও নিচে নেমে আসে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







