ডেন্টালের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে, আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক সিমের (প্রিপেইড) মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন অধ্যাপক ডাক্তার আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি আবেদন করার যোগ্য হবেন। ২০১৬ সালের আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সব দেশি ও বিদেশি শিক্ষাকার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।
সব উপজাতীয় ও পার্বত্য জেলার ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ ৩ দশমিক ৫ এর কম হতে পারবে না। সবার জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ হতে হবে।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে।
পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।
শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




