ডেমরায় শিশু হত্যায় আটক ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় দুই শিশু হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করে ডেমরা থানায় নেওয়া হয়।
গতকাল সোমবার রাত নয়টার দিকে কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলা নামে একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশুর নাম-ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহান (৪)। প্রতিবেশী শিশু দুটির পরিবার ডেমরার কোনাপাড়ার হজরত শাহ জালাল রোডে টিনশেড ও পাকা ভবনের পৃথক দুটি বাসায় থাকে।
কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত বলেন, শিশু দু’টি দুপুর থেকেই নিখোঁজ ছিল। তাদের খোঁজ চেয়ে মাইকিংও করা হয়। পরে ওই বাড়ির নিচতলায় দু’জনের মরদেহ খুঁজে পাওয়া গেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডেমরা থানা পুলিশও এসেছে। শিশু দু’টির মরদেহে আঘাত দেখতে পেয়েছি।
নিহত দোলার চাচা রাশেদুল ইসলাম জানান, দোলা ও নুসরাতের খোঁজে মাইকিং করার সময় এলাকার এক যুবক তাদের বলেন, স্থানীয় মোস্তফা দুপুরের পর শিশু দুটিকে ডেকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। যুবকের কাছ থেকে তথ্য পেয়ে মোস্তফার খালা সেই ফ্ল্যাটে যান। তিনি শিশু দুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় মোস্তফা যাতে ঘর থেকে বের হতে না পারেন, সে জন্য তিনি (খালা) বাইরে থেকে তালা দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। তবে লোকজন এসে মোস্তফাকে ঘরে পাননি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোস্তফা পেশায় পোশাকশ্রমিক। তিনি স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
আজ ডেমরা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, খুব দ্রুত মোস্তফাকে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।
মোস্তফার স্ত্রী ও শ্যালককে আটক করার বিষয়ে ওসি সিদ্দিক বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। কোথায় কখন এ ঘটনা ঘটল—এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কি না, জানার চেষ্টা করছি।
-জেডসি
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






