ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণে আলোকসজ্জাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মে) দুই পর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। প্রথমপর্বে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টা ১০ মিনিটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় পর্ব। এসময় ডিআরইউ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা (নসরুল হামিদ মিলনায়তন) দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠন। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিবেদকরা এ সংগঠনের সদস্য।
প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে ডিআরইউ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক নেতা এবং ডিআরইউর বর্তমান ও সাবেক নেতারাসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



