ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; কমেছে তাপমাত্রা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রাজধানীর আকাশ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই মেঘলা ছিলো। এতে মধ্যরাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। এতে তাপমাত্রা কমে শীত বেড়েছে। বৃষ্টির ফলে ঠান্ডা বাড়ায় জনজীবনে স্থবিরতা নেমেছে। আজ সাপ্তাহিক থাকায় অফিসে যাওয়ার ঝক্কি থেকে রক্ষা পেলেও বিপাকে পড়েছেন বাইরে কাজে বের হওয়া রাজধানীর নাগরিকরা। কাজে বের হওয়া ওই ব্যক্তিরা হঠাৎ বৃষ্টিতে অপ্রস্তুত থাকায় চরম বিরম্বনায় পরেছেন। একই সাথে শীত বেড়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন তারা।
এখনো ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। সকালের দিকে কিছুটা বাতাস থাকলেও এখন সেটা নেই।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানায়, রাজধানীতে মধ্যরাত থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে।
শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির পর থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে আসতে পারে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









