ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:০৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বজ্রপাতে আহত ছাত্রী -সংগৃহীত

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বজ্রপাতে আহত ছাত্রী -সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাশে বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের নিয়ে হাসপাতালে আসা সহকর্মী আগলিনা জানান, বিকাল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুজন গুরুতর আহত হন। আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।