তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার
তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩৬ জন নিহত
তাইওয়ানে একটি টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আরো কমপক্ষে ৭২ জন যাত্রী ভেতরে আটকা পড়েছেন। খবর বিবিসি’র।
তাইওয়ানের সেন্ট্রাল এমারজেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চারটি বগির ভেতরে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা।
ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইতুং শহরে যাচ্ছিল। এই ট্রেনটিতে বেশ কয়েকজন পর্যটক ছিল।
ধারণা করা হচ্ছে, সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, রক্ষণাবেক্ষণের একটি গাড়ি ট্রেন লাইনের উপরে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে।
ছবিতে দেখা যাচ্ছে, যেসব বগি ক্ষতিগ্রস্ত হয়নি সেখান থেকে যাত্রীরা তাদের মালামাল নিয়ে বের হয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
তাইওয়ানের একটি সংবাদমাধ্যমকে এক নারী জানান, হঠাৎ করে একটি বিরাট ঝাঁকুনি হলো আর আমি পড়ে গেলাম।
তিনি আরও বলেন, আমরা জানালার কাঁচ ভেঙ্গে ট্রেন থেকে বের হয়ে ছাদের উপরে উঠে আসলাম।
কর্তৃপক্ষ বলছে, পেছনের দুটো বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত কয়েক দশকের মধ্যে এটি তাইওয়ানের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা।
সর্বশেষ ২০১৮ সালে তাইওয়ানে ট্রেন লাইন-চ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছিল। এছাড়া ১৯৯১ সালে দুটো ট্রেনের সংঘর্ষে ৩০জন নিহত এবং ১১২জন আহত হয়েছিল।
এই ট্রেনে যাত্রীদের মধ্যে বেশিরভাগই টম্ব সুইপিং ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় তারা পরিবার, আত্মীয় কিংবা বন্ধু-বান্ধবের কবর দেখতে যান এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা পালন করেন। মূলত, মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই সময় অনেকে ভ্রমণ করেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রেনটির চালকও দুর্ঘটনায় মারা গেছেন।
তাইওয়ানের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রেনের ভেতর আটকে পড়াদের উদ্ধার করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










