তিন মাসে নির্যাতন-হয়রানির শিকার ১৬২ সাংবাদিক
উইমেননিউজ২৪ ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ এএম, ৪ অক্টোবর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
গেল তিন মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ১১২টি পৃথক ঘটনায় ১৬২ সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন। এ সময়ে বেশি আক্রান্ত হয়েছেন মফস্বল ও মাঠপর্যায়ে কর্মরত প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী।
বেসরকারি গবেষণা সংস্থা ‘মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট’ -এর (মিড) পর্যবেক্ষণ প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, আগস্টে সাংবাদিক নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর- এই তিন মাসের সাংবাদিক নির্যাতন ও হয়রানির ব্যাপারে বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি।
মিডের পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে সারা দেশে ৩৯টি ঘটনায় ৫০ সাংবাদিক আক্রান্ত হন। আগস্ট মাসে সহিংসতার মাত্রা একলাফে ১২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪টি ঘটনায় রূপ নেয় এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকের সংখ্যা দাঁড়ায় ৬৭ জনে। তবে সেপ্টেম্বর মাসে তা কিছুটা কমে ২৯টি ঘটনায় ৪৫ সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে মোট ঘটনার সংখ্যা ৩৪.১ শতাংশ এবং আক্রান্ত সাংবাদিকের সংখ্যা ৩২.৮ শতাংশ হ্রাস পেয়েছে।
তিন মাসের সার্বিক চিত্রে দেখা যায়, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকিকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। জুলাই মাসে সংঘটিত ঘটনার মধ্যে সর্বাধিক ৪৮.৭ শতাংশ ছিল প্রাণনাশের হুমকি ও ২৮.২ শতাংশ ছিল শারীরিক হামলা। আগস্ট মাসে শারীরিক হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে মোট ঘটনার ৬৩.৬ শতাংশে পৌঁছায়। আর সেপ্টেম্বর মাসে শারীরিক হামলা ও হুমকি প্রদান উভয় ধরন সমভাবে ৩৭.৯ শতাংশ করে রেকর্ড করা হয়। এছাড়া এ তিন মাসে সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, বাসা ও কার্যালয়ে হামলা, মামলা দায়ের এবং অপহরণের মতো গুরুতর ঘটনাও ঘটেছে।
সংবাদমাধ্যমের ধরনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নির্যাতনের সবচেয়ে বড় শিকার হয়েছেন মফস্বল ও মাঠপর্যায়ে কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। তিন মাসে মোট আক্রান্ত ১৬২ সাংবাদিকের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৮৯ জনই দৈনিক পত্রিকার প্রতিনিধি। এর পাশাপাশি ৫৩ জন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের এবং ২০ জন অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ভৌগোলিক বিচারে দেশের ৩০টিরও বেশি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বরিশাল ও সিলেট বিভাগে ঘটনার হার ছিল তুলনামূলক বেশি।
প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় কার্যকর আইনি পদক্ষেপের হার আশঙ্কাজনকভাবে কম। জুলাই মাসে ৪৬.২ শতাংশ ও আগস্ট মাসে ৫৪.৫ শতাংশ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের হার ছিল অতি নগণ্য। আর সেপ্টেম্বর মাসে অন্তত ৪১.৪ শতাংশ ঘটনায় কোনো আইনি ব্যবস্থাই নেওয়া হয়নি।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিয়ে মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, ‘সাংবাদিকদের ওপর নির্যাতন মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর প্রত্যক্ষ আঘাত। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ করে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।’
প্রায় ৪০ শতাংশ ঘটনায় আইনি ব্যবস্থা না নেওয়ার প্রবণতা রোধে থানা পর্যায়ে সাংবাদিক নির্যাতনের অভিযোগ দ্রুত ও বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার প্রস্তাবনা জানান তিনি। একই সাথে, রাজনৈতিক দল সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত হামলার ঘটনায় সংশ্লিষ্ট দলীয় শৃঙ্খলাগত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পরামর্শ রাশেদুল হাসানের।
- লালবাগ থেকে আওয়ামী লীগের নেত্রী গ্রেফতার
- সন্ধ্যা মুখোপাধ্যায়ের জম্মদিন আজ
- শিশু হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে সর্দি-জ্বরের রোগী
- ইয়েমেনে সংঘাতে ঘরছাড়া ২ লাখ
- চলছে কেমোথেরাপি, কেমন আছেন তানিয়া বৃষ্টি?
- যে ৬ অভ্যাসে কমতে পারে ওজন
- বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু
- গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
- কফি নিয়ে বিখ্যাত লেখকদের ১০ উক্তি
- বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
- আজ বিশ্ব প্রাণী দিবস
- দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
- তিন মাসে নির্যাতন-হয়রানির শিকার ১৬২ সাংবাদিক
- জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
- সাংবাদিক বেনী রায় ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র
- জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
- আজ ঢাকার বায়ু কেমন, দূষণে শীর্ষে আছে লাহোর
- বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
- ৩ হাজার টাকার পুঁজি থেকে ৩০ নারীর কর্মসংস্থান
- যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
- শিশু হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে সর্দি-জ্বরের রোগী
- আজ কিংবদন্তি নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ`র মৃত্যুবার্ষিকী
- নারীদের চাকরি দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
- দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
- সবজির দামে আগুন, শিম ২০০ টাকা
- ঘরেই তৈরি করুন মজাদার বার-বি-কিউ চিকেন
- গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
- যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা




