তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ফিচার ইমেজ : ফিরোজ আল সাবাহ
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার (যার উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৮,১৬৯ ফুট) সৌন্দর্য অবলোকন করা যায়।
তেঁতুলিয়া উপজেলা সদরে কুচবিহারের রাজা কতৃক নির্মিত ভিক্টোরিয়ান ধাঁচে বানানো একটি ঐতিহাসিক ডাকবাংলো রয়েছে। বর্তমানে ডাকবাংলোটি জেলা পরিষদের ব্যবস্থাপনায় আছে। ডাকবাংলোর কাছেই তেঁতুলিয়া উপজেলা পরিষদের উদ্যোগে পিকনিক স্পট নির্মাণ করা হয়েছে।
মহানন্দা নদীর তীরে ভারতের সীমান্ত ঘেঁষা ডাকবাংলোর বারান্দা থেকে হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে মহানন্দা নদী যখন পানিতে ভরে উঠে তখন কাঞ্চনজঙ্ঘাকে আরো বেশি অপূর্ব লাগে।
পঞ্চগড়ের আরো বেশকিছু স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা গেলেও তেঁতুলিয়ার ডাকবাংলো সবচেয়ে ভাল জায়গা। এখান থেকে সবচেয়ে ভাল ভাবে দেখা যায়।
কখন দেখা যায় : সারা বছর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। সাধারণত অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আকাশ মেঘহীন থাকলে দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়। তাই পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চাইলে আপনাকে উপরোক্ত সময়ের ভিতর যেতে হবে এবং ঐ সময় আকাশ পরিস্কার থাকলে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
কিভাবে যাবেন : ঢাকা থেকে হানিফ ও নাবিল পরিবহনের নন-এসি বাসে চড়ে ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়ায় পঞ্চগড় যাওয়া যায়। আর এসি বাসে যেতে চাইতে কেবল মাত্র রংপুর পর্যন্ত যেতে পারবেন। রংপুর থেকে আবার অন্য পরিবহণে আপনাকে পঞ্চগড় যেতে হবে।
ঢাকা থেকে রংপুর পর্যন্ত গ্রীনলাইন, আগমণি এবং টি আর ট্রাভেলসের এসি বাসের ভাড়া ৭৫০ থেকে ৮০০ টাকা। পঞ্চগড় কেন্দ্রীয় বাসস্টেশন এবং চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড়ের বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য প্রাইভেট কার ও মাইক্রো ভাড়া করতে পারবেন। প্রাইভেট কার ও মাইক্রো রিজার্ভ করতে ২০০০ থেকে ৩০০০ টাকা ভাড়া লাগবে।
পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় পথে সারাদিন নিয়মিত বিরতিতে বাস চলাচল করে। বাসের টিকেটের মূল্য জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়াও ঢাকা থেকে সরাসরি তেঁতুলিয়ার উদ্দেশ্যে হানিফ ও বাবুল পরিবহনের বাস জনপ্রতি ৫০০ টাকা ভাড়ায় যাত্রা করে।
কোথায় থাকবেন : পঞ্চগড়ের সাধারণ মানের আবাসিক হোটেলে ৩০০ থেকে ৬০০ টাকায় নন-এসি কক্ষে থাকতে পারবেন। ১০০০ এসি কক্ষ ভাড়া করতে পারবেন। মহানন্দা নদী তীরের ডাকবাংলোতে থাকতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। ডাকবাংলোর প্রতি কক্ষের ভাড়া ৪০০ টাকা। এছাড়া বন বিভাগের রেস্টহাউস এবং বাংলাবান্ধা স্থলবন্দরের জেলা পরিষদের ডাক বাংলোতে পূর্ব অনুমতি সাপেক্ষ্যে থাকতে পারবেন।
কৃতজ্ঞতা : ভ্রমণ গাইড
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









