তেতুল ভূতের সাথে লড়াই
মীর সোহেল রানা | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
বাড়ির পাশে তেতুল গাছে একটা ছিল ভূত
তার নীচে সব ছেলে মেয়ে রোজ খেলে কুত কুত।
গাছের পাশেই পুকুর ছিল, পুকুর ভরা মাছ
সেই পুকুরে ছায়া ফেলে ভূতু তেতুল গাছ।
ভূতটা রোজই মাছ খেয়ে যায়, পেট ভরে খায় জল
শরীর ফুলে ঢোল হয়ে যায় পেট ফুলে হয় বল।
সামলাতে ভূত তেতুল খাবে, খুব বেশী টক, টক
ভূতের পেটে সাঁতার কেটে মাছ করে ঠক ঠক।
মাছগুলো আর বশ মানেনা, পেট করে টন টন
রাত দুপুরে উঠান জুড়ে ভূত করে হন টন ।
মাছের উপর থেকে ভূতের মন উঠে যায়, মন
মাছ খাবে না মানুষ খাবে, ভূত করে তাই পণ।
এক বিকেলে সবার সাথে খেলছিল বুলবুল
দেখতে খানিক নাদুস নুদুস, গাল দু`টো তুল তুল।
তাকে দেখে তেতুল ভূতের জিভ করে লক লক,
জিভ বেয়ে তার গড়ায় পানি চোখ করে চক চক।
ভূতটা হঠাৎ নামলো নীচে, নামলো তুফান, ঝড়
তেতুল গাছের গোটা কয়েক ডাল ভাঙ্গে মড় মড়।
ভূত যখনি সড়াৎ জোড়ে দেয় বুলুকে টান
খুব জোড়ে সে চেঁচিয়ে উঠে ফাটায় ভূতের কান।
একটা শিশু এগিয়ে আসে, সবাইকে দেয় ডাক
ভূতের সাথে লড়াই হবে, ভাঙ্গবো ভূতের নাক।
সকল শিশু ঝাপিয়ে পড়ে, সবাই পেটায় ভূত
আজকে সবাই ভূত পেটাবে, খেলবে না কুত কুত।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


