দক্ষিণ আফ্রিকায় টানা দ্বিতীয় ম্যাচ জিতল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার
বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। ছবি : বিসিবি
বোলিংয়েই জয়ের পথ সুগম করে দিয়েছিলেন বোলাররা। দারুণ পারফরম্যান্সসে ইউনিভার্সিটি স্পোর্টস অব দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখলেন মাঝারি রানেই। ব্যাটিংয়ে নেমে শুরুতে আশাহত করলেও শাহাদত হোসেন দিপু আর ইরফান শুক্কুরের ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
আজ শুক্রবার (৭ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস অব দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথমে ব্যাট করে ৩৩.৫ ওভারেই ১৬৬ রান করে স্বাগতিকরা। জবাবে ২১.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল সফরকারীরা।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যর্থ হয়ে ফিরেছেন দুই ওপেনার। মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে এসেছে ৮ রান আর শূন্য রানেই ফিরেছেন হাবিবুর রহমান সোহান। চার নম্বরে নামা ইফতেখার হোসেন ইফতিও ফিরেছেন দ্রুতই। ২২ বলে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।
তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি তিন নম্বরে নামা শাহাদাত হোসেন দিপু আর পাঁচ নম্বরে নামা ইরফান শুক্কুর। দুজন মিলে জুটি গড়ে ইউনিভার্সিটি স্পোর্টস অব দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করে জয় এনে দেন বাংলাদেশকে।
দুজনই অপরাজিত থেকেছেন হাফসেঞ্চুরি করে। দিপু করেছেন ৫৬ বলে ৭৩ রান আর শুক্কুর ৩৯ বলে ৫৮ রান। বাংলাদেশ লক্ষ্য ছুঁয়েছে মোটে ২১.৫ ওভারে।
এর আগে দারুণ বোলিংয়ে ইউনিভার্সিটি স্পোর্টস অব দক্ষিণ আফ্রিকাকে মাঝারি রানেই আটকে রাখে বাংলাদেশ ইমার্জিং দল। ইনিংসের শুরু থেকেই স্বাগতিকদের ওপর চাড়াও হন বাংলাদেশি বোলাররা।
টাইগার বোলারদের তোপের মুখে মাত্র তিনজন ব্যাটার তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ৩৩.৫ ওভারেই গুটিয়ে যায় মোটে ১৬৬ রান করেই।
ইনিংসের সূচনা করতে নেমে ওপেনার লুডউইক শুল্ড হাফসেঞ্চুরি করেন। ৫৭ বলে ৫১ রান করেন তিনি। আর বাকিদের যাওয়া-আসার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন তিন নম্বরে নামা ডেভিড টিগার। তার ৫৭ বলে ৭২ রানের ইনিংসই প্রোটিয়াদের লড়াইয়ের পুঁজি এনে দেয়। এর বাইরে ১০ রান করেছেন সোলোমনস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন অলরাউন্ডার মোহাম্মদ রিজওয়ান। সমান দুটি করে উইকেট নেন বর্ষণ আর আমিনুল ইসলাম বিপ্লব। একটি করে উইকেট যায় ইকবাল হোসেন ইমন আর রাতুলের ঝুঁলিতে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







