ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:১৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দুই করোনারোগীর উন্নতি, যে কোনো সময় রিলিজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুইজন সুস্থ হয়েছে, তাদের যেকোনো সময় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সভাকক্ষে বুধবার (১১ মার্চ) সকালে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দুইজন সুস্থ্য হয়ে উঠেছেন। আরেকটি করে পরীক্ষা তাদের করা হবে। বাকি যে একজন করোনাভাইরাসে আক্রান্ত আছেন, তার অবস্থাও ভালো, তবে তার পরীক্ষার ফল এখনো পজিটিভ। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ফ্লোরা বলেন, সর্বশেষ ২৪ ঘন্টায় ৩২২৫ জন হটলাইনে ফোন করেছেন। তারমধ্যে অধিকাংশই করোনাভাইরাস বিষয়ে জানতে চেয়েছেন। এছাড়া নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারোর শরীরে করোনা পাওয়া যায়নি। সিবমিলিয়ে ১৪২ জনের পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, দেশে এখন আইসোলেশনে আছেন ৮ জন। তবে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। কয়েকবার পরীক্ষা করে কেউ আক্রান্ত কিনা তা নিশ্চিত হচ্ছি আমরা।

‘দেশে এখন সর্বমোট ১১টি থার্মাল স্ক্যানার চালু করা হচ্ছে। এরমধ্যে সামিট গ্রুট ৫টি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আরও ৫টি সচল আছে। এজন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে।’

করোনাভাইরাস সংক্রান্ত সহায়তা পেতে নতুন নাম্বারে যোগাযোগ করতে জানিয়ে আইইডিসিআর’র পরিচালক বলেন, করোনা সম্পর্কে সহায়তা পেতে এখন থেকে আর ১২টি নম্বারে ফোন করতে হবে না। মাত্র একটি নাম্বারের ফোন করলেই হবে। নাম্বারটি হচ্ছে ০১৯৪৪৩৩৩২২২। এই সেল নাম্বারে যোগাযোগ করলেই প্রয়োজনীয় নাম্বারে ফোন ঢুকে যাবে।

‘মোবাইল অপারেটর বাংলালিংক থেকে এই নম্বরে বিনামূল্যে কল করা যাবে। তবে, অন্যান্য অপারেটর থেকে যেন টোল ফ্রি কল করা যায় সে বিষয়ে আইইডিসিআর কাজ করছে’

তিনি আরও জানান, বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন রয়েছে। এছাড়া ইউএসএইড-সহ অনেক সংস্থাও সহযোগিতা করতে চেয়েছে। এসময় সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস মোকাবিলা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে, আইইডিসিআর থেকে ১২টি হটলাইন নম্বর দেয়া হয় করোনার কোনো উপসর্গ দেখা দিলে বা এ সম্পর্কিত যেকোনো তথ্য জানান জন্য। নম্বরগুলো হলো: ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫।

-জেডসি