দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
লাইফস্টাইল ডেস্ক : | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
চলছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে পূজা মণ্ডপ। ঠাকুর দেখার পাশাপাশি বাড়িতে বাড়িতে চলছে সুস্বাদু রান্নার আয়োজনও। উৎসবের এ আমেজে মজাদার খাবার যোগ করবে ভিন্ন মাত্রা। দুর্গোৎসব উপলক্ষ্যে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না। যেমন-
আলু ভাজা
উপকরণ : মাঝারি আকৃতির আলু ৫ থেকে ৬ টি, তেল পরিমাণমতো, জিরা সামান্য, লবণ স্বাদমতো , হলুদ গুড়া সামান্য
প্রস্তুত প্রণালী : আলু লম্বা লম্বা করে কেটে আধ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার পানি ঝরিয়ে আলাদা একটা পাত্রে আলুগুলো রেখে দিন। এখন এতে হলুদ গুঁড়া আর লবণ লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করুন। তাতে আস্ত জিরা দিন এবং আলুর স্ট্রিপগুলো ছাড়ুন। বাদামি রঙ হলে আলুগুলো নামিয়ে নিন। ভাজা আলুগুলো টিস্যু কিংবা পেপারে রাখুন। তাহলে বাড়তি তেল ঝরে যাবে। মুচমুচে আলু ভাজা গরম গরম পরিবেশন করুন।
ফুলকপির ডালনা
উপকরণ : দুই কাপ পরিমাণে কাটা ফুলকপি, কাটা আলু এক কাপ, টমেটো কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ ,হলুদ গুড়া , জিরা গুড়া, মরিচ গুড়া ,ধনিয়া গুড়া আধা চামচ করে, চিনি ১ চামচ, দারুচিনি ১ টুকরো, এলাচ ২/৩ টি, তেজ পাতা ২ টি, কাঁচা মরিচ কয়েকটি, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী : কড়াইয়ে তেল গরম করুন। এতে আস্ত জিরা, দারুচিনি, লবঙ্গ , তেজপাতা দিয়ে ভাজতে থাকুন। ১ মিনিট পরে এতে আলুর টুকরা দিয়ে ভালভাবে ভাজুন। ৫ মিনিট পর এতে ফুলকপি যোগ করুন। আরও কয়েক মিনিট ভাজতে থাকুন। এবার এতে সব মসলা, টমেটো, লবণ ও চিনি দিন। ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ দিন। সবজি সিদ্ধ হলে নামিয়ে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ডালনা।
কষা মাংস
উপকরণ : ২৫০ গ্রাম খাসির মাংস, ২ টেবিল চামচ করে আদা , রসুন বাটা , টক দই পরিমাণ মতো, হলুদ, জিরা, ধনিয়া, মরিচের গুড়া এক চামচ করে, দারুচিনি ৩/৪ টা, শুকনা মরিচ ৩ টি, তেজপাতা ৩ টি , চিনি সামান্য, লবণ স্বাদমতো, গরম মসলার গুড়া ১ চামচ, আস্ত রসুন টুকরা কয়েকটি।
প্রস্তুত প্রণালী : প্রথমে মাংসের সঙ্গে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, টক দই ও গরম মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন ৪ থেকে ৫ ঘণ্টা। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর আস্ত রসুনের টুকরাগুলি দিন।যখন রসুনগুলো বাদামি হয়ে আসবে তখন এতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে অল্প আঁচে রান্না করুন। একটু পর পর নাড়তে থাকুন যাতে লেগে না যায়। ভালভাবে কষাতে কষাতে রান্না করুন যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়। নামানোর আগে ঘি দিন। গরম গরম পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে কষা মাংস পরিবেশন করুন।
চিংড়ির মালাইকারী
উপকরণ : বড় চিংড়ি ২৫০ গ্রাম, আস্ত জিরা ২ গ্রাম, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ করে, জিরা গুড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া ১ চামচ করে, ১চামচ গরম মসলা গুড়া, লবণ স্বাদমতো, ১২০ গ্রাম নারিকেলের দুধ, ১ চামচ ঘি।
প্রস্তুত প্রণালী : প্রথমে চিংড়িগুলোতে হলুদ গুঁড়া মাখিয়ে একটা পাত্রে রেখে দিন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে আস্ত জিরা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে সব গুঁড়া মসলাগুলো মিশিয়ে নাড়ুন। চিংড়িগুলো মসলার মধ্যে দিয়ে নাড়তে থাকুন। এবার এতে নারিকেলের দুধ যোগ করুন। অল্প আঁচে রান্না করুন।পরোটো কিংবা পোলাওয়ের সঙ্গে গরম গরম মালাইকারি পরিবেশন করুন।
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
- দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা
- দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
- ধস্তাধস্তির পর ধানখেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
- ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
- ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
- মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
- আজ দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
- শুভ মহালয়া আজ
- সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক
- শান্তিতে নোবেলজয়ী ২১ নারী: সংগ্রামের ইতিহাস
- দুর্গার নানা রূপ নিয়ে বিশ্বরঙের শিল্প প্রদর্শনী উদ্বোধন আজ
- শান্তিতে নোবেলজয়ী ২১ নারী: সংগ্রামের ইতিহাস
- বছরে ৫০০ কোটির বেশি ঘাটতি, ঘুরে দাঁড়াতে পারবে কি ডাক বিভাগ
- নেটফ্লিক্সে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’র জয়জয়কার
- পেঁয়াজ-আলুর দাম বাড়তি, চাপে সাধারণ ক্রেতা
- সাহিত্যে নোবেলজয়ী ১৯ নারী: বিশ্বসাহিত্যে তাদের অবদান
- শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল ফ্রান্স, থামছে না বিক্ষোভ
- আবারও স্বর্ণের দাম বাড়ল, ভরি কত আজ?
- ডিমের ডজন ১৭০! যাবে কোথায় হতাশ ক্রেতারা
- সারাদেশে বৃষ্টির আভাস, রাতে তাপমাত্রা কমতে পারে
- পর্যটককে নিরাপত্তা দিতে পারি না, পর্যটন নিয়ে বড়াই কেন?
- কিশোরদের কাছেও অ্যান কার্সনের অন্য এক জগৎ
- শান্তিতে নোবেল পেলেন অধিকারকর্মী নাভানেথেম পিল্লাই
- শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা, একাদশে আছেন যারা








