দুর্নীতির মামলায় জামিন পেলেন আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের দায়ে হওয়া দুর্নীতি মামলায় বিএনপি’র মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট তাদের এ জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন, তাকে সহযোগিতা করেন আমিনুল ইসলাম।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৭ জানুয়ারি বিএনপির মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও তার স্বামী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন শাহজাহানপুর থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আফরোজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা পাওয়া গেছে তা আসলে তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় ‘অবৈধ উৎস থেকে অর্জিত’ সম্পদ। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজার নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার ‘অবৈধ’ সম্পদ পাওয়া গেছে। আয়কর নথিতে তিনি নিজেকে হস্তশিল্প ব্যবসায়ী হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু পাসপোর্টের তথ্যে বলা হয়েছে, তিনি একজন গৃহিনী, তার নিজের আয়ের কোনো বৈধ উৎস নেই।
আফরোজা আব্বাস তার ‘অবৈধভাবে অর্জিত’ সম্পদ হস্তান্তর, রূপান্তর ও অবস্থান গোপন করে ‘অসৎ উদ্দেশ্যে’ দালিলিক প্রমাণবিহীন ‘ভুয়া’ ঋণ হিসেবে দেখিয়েছেন বলে মামলায়।অভিযোগ করা হয়েছে ।
এজাহারে আরও বলা হয়েছে, ১৯৯১ সালের আগে মির্জা আব্বাসের ‘উল্লেখযোগ্য কোনো আয় ছিল না’। ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হওয়ার সুবাদে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে’ তিনি টাকার মালিক হন।
এসব অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৩ ধারায় আব্বাস দম্পতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






