দেশজুড়ে কোয়ারেন্টাইনে ২৩১৪ জন, আইসোলেশনে ১০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন জেলায় মোট দুই হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে ও ১০ জন আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
রবিবার (১৫ মার্চ) দুপুরে নিয়মিত সংবাদ সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এই কথা জানান।
ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে মানছেন না। সেই কারণেই হজ ক্যাম্পের কোয়ারেন্টনাইনে পাঠানো হচ্ছে বিদেশ ফেরতদের।
তিনি বলেন, শরীরের করোনার উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই বিদেশ-ফেরতদের বাড়িতে পাঠানো হচ্ছে।
আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন হোম কোরারেন্টাইন কঠোরভাবে পালন করবেন। এই ব্যাপারে গাফিলতি করার কোনো সুযোগ নেই।
পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্ভব হলে আলাদা কক্ষে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন। আর তা সম্ভব না হলে অন্তত নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এই সময় কারো হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকলে যোগাযোগ করলে আইইডিসিআর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে।
ডা. সেব্রিনা ফ্লোরা, প্রতিবেশীদের কাছ থেকে তারা অনেক সহযোগিতা পাচ্ছেন। কেউ হোম কোয়ান্টাইন না মানলে প্রতিবেশীরা তা জানিয়ে দিচ্ছেন। এছাড়া গণমাধ্যমও তাদের সহযোগিতা করছে। এই ব্যাপারে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের বিশেষ সহযোগিতা কামনা করেন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







