দেশে করোনাভাইরাসের রোগী নেই, তবে সতর্ক থাকুন: মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি। তবে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ২০২০-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে স্ক্যানার বসানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহরের হাসপাতালগুলোতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো– করোনাভাইরাসের রোগী পাওয়া গেলে তাকে যেন দ্রুত চিকিৎসা দেয়া হয়।
করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে জাহিদ মালেক বলেন, দোয়া করি এই ভাইরাস যেন আমাদের দেশে না আসে। যদি কোনো কারণে চলে আসে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এই ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, চীন থেকে আসা যাত্রীদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চীন থেকে যেসব ফ্লাইট বাংলাদেশে আসছে, সেসব যাত্রীর দিকে আমরা লক্ষ্য রাখছি। এসব যাত্রীকে বিমানবন্দরেই স্ক্যানিং করা হচ্ছে। একই সঙ্গে তাদের একটি ফরম পূরণ করানো হচ্ছে এবং তাদের কার্ড রাখা হচ্ছে। যাতে পরে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।
তিনি আরও বলেন, চীনারা বাংলাদেশের যেসব প্রকল্পে কাজ করছেন, সেখানেও আমরা বিশেষ নজর রেখেছি। সেখানেও আমাদের নির্দেশনা পাঠিয়েছি। কারণ চীনাদের অনেকেই নতুন বছরে নিজ দেশে গেছে। তারা আবার বাংলাদেশে আসবেন। সুতরাং বিদেশ থেকে যারা ফিরে আসছেন, তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







