দেশে নারী ও শিশুরা ডায়াবেটিক ঝুঁকিতে রয়েছে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ডায়াবেটিক একটি নিরব ব্যাধি। যে কোন বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এ ক্ষেত্রে সচেতনতার কোন বিকল্প নাই। আমাদের দেশে নারী ও শিশুরা ডায়াবেটিক ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, নারী উন্নয়নকে সর্বাধিক প্রধান্য দিয়ে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়নের জন্য অনেক বড় বড় প্রকল্প গ্রহণ করেছে।
তিনি আজ বুধবার রাজধানীর উত্তরায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ‘৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতাল’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথ উদ্যোগে রাজধানীর সেগুন বাগিচায় একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করা হয়েছে। উত্তরাবাসির সুবিধার্থে উত্তরায় ও একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মহিলা ও শিশু সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা এন এইচ এন ডা. এম এ সামাদ প্রমুখ।
মহিলা ও শিশুদের সুচিকিৎসার নিশ্চিত করতে সরকার পৃথক ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উত্তরা মডেল টাউনের ৮ নং সেক্টরে ৮.৫০ কাঠা জমির উপর ৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতালের ৭ তলা ভবন নির্মাণ করা হয়েছে। এ হাসপাতাল থেকে প্রতিদিন আটশ’ থেকে এক হাজার মহিলা ও শিশু রোগী চিকিৎসা সেবা নিতে পারবেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার