দেশে প্রতিবছর ১২৭৬৪ জন স্তন ক্যান্সারে মারা যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার- আইএআরসি’র সর্বশেষ প্রকাশিত হিসেব অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১২,৭৬৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় ৬,৮৪৪ জন। তাই দেশের নারীদের সচেতন করতে আগামীকাল ১০ অক্টোবর সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত হবে।
আজ বুধবার বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের স্থান শীর্ষে, যা মোট ক্যান্সারে মৃত্যুর ১৯ ভাগ। নারী-পুরুষ মিলিয়ে হিসেব করলে ৮.৫ ভাগ ।
স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং, কেন চাই? কিভাবে চাই? - এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের ব্যানারে ১২টি স্বেচ্ছাসেবী জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং ৬৮টি রোটারি ক্লাবের মোর্চা যৌথভাবে ৭ম বারের মত আগামিকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস’ পালন করবে।
তিনি জানান, সচেতনতা বৃদ্ধির পাশপাশি আমরা এবার স্তন ক্যান্সার স্কৃনিং কার্যক্রমে সবাইকে উৎসাহিত করার উপর জোর দিচ্ছি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে , সঠিক ও পূর্ণ চিকিৎসায় ৯০ ভাগ এর উপর স্তন ক্যান্সার রোগী সুস্থ হওয়া সম্ভব।
কিন্তু সচেতনতা ও স্ক্রীনিং কার্যক্রম হওয়া উচিত সমাজভিত্তিক, সুপরিকল্পিত ও টেকসই।
তিনি দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি সম্পর্কে জানান, আগামীকাল কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১১টায় একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে “ স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং : কেন চাই? কিভাবে চাই? “ শিরোনামে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্যানেল আলোচক হিসেবে অধ্যাপক শুভাগত চৌধুরী, অধ্যাপক মোজাহেরুল হক, অধায়পক সাবেরা খাতুন, অধ্যাপক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ সংগঠক, ক্যান্সার সারভাইভারগণ অংশ নিবেন। সূচনা বক্তব্য ও সঞ্চালনায় জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এছাড়া, সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হবে। এছাড়া সারাদেশে বিভিন্ন ব্যানারে দিবসটি পালন করা হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







