দেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
দেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে
রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক আজ জানান, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের প্রবণতা কমতে শুরু করবে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পশ্চিমাংশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহী ও রাজারহাটে ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রী সেলসিয়াস, শ্রীমঙ্গল ও দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, ডিমলা ও ইশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, সৈয়দপুরে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রী সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`

- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী