ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:২৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

দেশের গান রেখায় টান

গোলাম নবী পান্না | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

সবুজ শ্যামল দেশটি জুড়ে
পরম ছায়া মেলে।
রোদের পরশ ভোলায় যেনো
মায়ার আবেশ ঢেলে।।
এমন দেশটি ছেড়ে কোথাও
চায় না যেতে মন,
চোখ জুড়ানো বন-বনানি
দোলায় সারাক্ষণ।
নদীর জলে মাছের সাঁতার
এ মনে যায় খেলে।।
মিষ্টি-মধুর পাখির গানে
পথভোলা হই সুরে,
সে সুর বাজে মনের কোণে
যাই না যতই দূরে।
কে ছেড়ে যায় প্রিয় এমন
বাংলাদেশ পেলে।।