দেশের প্রায় ১৪ ভাগ শিশু মানসিক সমস্যায় ভুগছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
দেশের শিশুদের ১৩ দশমিক ৬ শতাংশ ও বড়দের ১৬ দশমিক ৮ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু ও বয়োসন্ধিকালীন কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমিতির সভায় এ তথ্য জানানো হয়েছে।
ডা. মিলন হলে সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মা-বাবা, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলেই আরো যত্নবান হতে হবে। শিশুদেরকে শেয়ারমূলক কাজে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, এক্ষেত্রে প্রত্যেক মা বাবা যেন তাদের সন্তানদেরকে নিরুসাহিত না করেন। শিশুদের মনের বিকাশ ও পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি আমাদের সকলকে আরো যত্নবান না হওয়ার বিকল্প নাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশু, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু, নিউরোজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশু, প্রতিবন্ধিতার শিকার শিশু, মানসিক স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত শিশুদের বিষয়ে সবসময়েই অতিমানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন এবং সকল ধরণের শিশু ও কিশোর-কিশোরীদের বিষয়ে তিনি সবসময়ই অত্যন্ত সচেতনতার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সব কিছুই করা হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, মনোরোগবিদ্যা বিভাগ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিষয়ের ন্যায় সমগুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত। বয়োসন্ধিকালীন কিশোর কিশোরীদের চিকিৎসা ও কল্যাণের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ উপর এমডি কোর্স চালু করা হয়েছে। আমাদের অবশ্যই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে সমদৃষ্টিতে দেখতে হবে। তাহলেই আমরা এক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারব।
অন্য বক্তারা বলেন, বহির্বিশ্বে মনোরোগ বিদ্যা বিভাগের অন্তর্ভুক্ত কোর্স সম্পন্ন ছাড়া এমবিবিএস ডিগ্রী সম্পন্ন হয় না। বাংলাদেশের ১৬ কোটি মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এবং যারা মানসিক স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত তাঁদের সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষ চিকিসৎক তৈরি, দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় সংখ্যক কোর্স চালু করা জরুরি।
বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা মোঃ গোলাম রাব্বানী, অধ্যাপক ডা. মোঃ ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. মোহাম্মদ এস আই মল্লিক, বিশিষ্ট লেখক ও চিকিৎসক অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার, অত্র বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএমএ সালাউদ্দীন কাউসার, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরর্শেদ, ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. সাদিয়া আফরিন, ডা. সিফাত ই সৈয়দ প্রমুখ উপস্থিত ছিলেন ।
আজ মঙ্গলবার থেকে বয়োসন্ধিকালীন কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমিতি বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ-এর দুই দিনব্যাপী ১২তম বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা শুরু হয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







