ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাতে শীতের তীব্রতা কম অনুভব হলেও দেশের বিভিন্ন জায়গায় এখনো শীত অনুভূত হচ্ছে।এদিকে, পঞ্চগড়ে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা কমেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় কিছুটা গরম অনুভূত হয়।ভোর হতে সকালে প্রচণ্ড শীতের সঙ্গে যোগ হয় ঠাণ্ডা হাওয়া। দেখা দেয় জনজীবনে দুর্ভোগ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভোর থেকে কুয়াশা পড়ছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

আজ সকাল ৬টায় তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.১ ডিগ্রি সেলসিয়াস। রাতে এবং দিনে খড়কুটো জ্বালিয়ে এখনো কিছু নিম্নআয়ের মানুষ শীত নিবারণের চেষ্টা চালায়।

উত্তরের হিমেল বাতাসে ঠাণ্ডার প্রকোপ বাড়ে সকাল এবং ভোর রাতে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বুধবার তাপমাত্রা সকাল ছয়টায় ৭.১ ডিগ্রি সেলসিয়াস ও সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারিতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। আরো কিছুদিন থাকবে শীত।

-জেডসি