ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:০১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

নতুন করে চিনির দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিত্যপণ্য চিনির দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন। আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা দরে বিক্রি করতে হবে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চিনির এই দাম নির্ধারণ করে দেয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, এই সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তে থাকায় প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন। ওই দিন সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত চিনির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য রাখার স্বার্থে চিনি আমদানি করে যাচ্ছেন ব্যবসায়ীরা। যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, তাই দেশীয় বাজারে তার প্রভাব পড়াই স্বাভাবিক। এ অবস্থায় প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব পুনর্নির্ধারণের প্রস্তাব করা হলো।

তবে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ টাকা ও প্রতি কেজি প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হলো।