নতুন ফোন নিবন্ধনের জন্য মিলবে ৯০ দিনের সময়সীমা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
নতুন বছরে মোবাইল ফোন নিবন্ধন নীতিমালা কার্যকর হলেও গ্রাহকদের জন্য তাৎক্ষণিক কোনো চাপ নেই। ১ জানুয়ারির পর নতুন কোনো মোবাইল ফোন চালু করলে সংশ্লিষ্ট ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ৯০ দিনের একটি সময়সীমা পাবেন, যার মধ্যে ফোনটি ব্যবহার করা যাবে এবং প্রয়োজন হলে নিবন্ধনের আবেদন করা যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এই সময়সীমা রাখা হয়েছে যেন প্রবাসী ও সাধারণ গ্রাহকরা আতঙ্কিত না হন এবং ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক জানিয়েছেন, মোবাইল ফোন নিবন্ধন সংক্রান্ত নতুন নীতিমালা আজ থেকেই কার্যকর হয়েছে। এ তারিখের আগে যেসব হ্যান্ডসেট ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্কে সক্রিয় ছিল, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।
তিনি বলেন, এক-দুটি নম্বর অপারেটরদের পাঠানো তালিকা থেকে বাদ পড়তে পারে। তবে সংখ্যা খুবই কম। এ ধরনের অভিযোগ ইতোমধ্যে পাওয়া গেছে এবং সেগুলো সমাধানের কাজ চলমান রয়েছে। দুপুর পর্যন্ত সাতটি অভিযোগ পাওয়া গেছে, যেগুলো সমাধান করা হচ্ছে।
আমিনুল হক জানান, ১ জানুয়ারির পর কোনো নতুন ফোন যেটি আগে বাংলাদেশের নেটওয়ার্কে ব্যবহার হয়নি সেটি চালু করলে সেটি নিবন্ধনের আওতায় পড়বে। যদি ফোনটি বৈধভাবে দেশে আমদানি করা হয়ে থাকে বা আগে বৈধভাবে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, যারা বিদেশ থেকে ফোন কিনে এনেছেন কিন্তু আগে ব্যবহার করেননি অথবা প্রবাসীরা দেশে এসে নতুন ফোন চালু করলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ফোন চালুর দিন থেকে ৯০ দিনের একটি সময়সীমা পাবেন। এই সময়ের মধ্যে ফোনটি ব্যবহার করা যাবে।
প্রবাসীদের বিষয়ে তিনি জানান, কেউ যদি দুই মাসের ছুটিতে দেশে এসে ফোন ব্যবহার করে আবার চলে যান, তাহলে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে কেউ যদি তিন মাসের বেশি সময় দেশে থাকেন, তাহলে তাকে ট্রাভেল ডকুমেন্ট জমা দিয়ে ফোন নিবন্ধন করতে হবে। ইমিগ্রেশনের সিলসহ ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দিলে সেটি অনুমোদন দেওয়া হবে।
একজন সাধারণ নাগরিক বিদেশ থেকে বৈধভাবে একটি ফোন আনলে সেটিও নিবন্ধনের সুযোগ থাকবে। বিটিআরসির ডাটাবেজে যাচাই করে দেখা হবে, তিনি একাধিক ফোন এনেছেন কি না। শর্ত পূরণ হলে ফোনটি নিবন্ধন করা হবে।
নিবন্ধন প্রক্রিয়ার জন্য তিনটি পদ্ধতির কথা জানান বিটিআরসির এই কর্মকর্তা। প্রথমত, সরকারের সিটিজেন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এখানে ফোন নিবন্ধন, চুরি বা হারানো ফোন ব্লক, আনব্লক, বিদেশি ভ্রমণ সংক্রান্ত আবেদনসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। আবেদন জমা পড়লে বিটিআরসির টিম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেগুলো যাচাই ও নিষ্পত্তি করবে।
দ্বিতীয়ত, বিটিআরসির হেল্পলাইনে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে। কেউ যদি অনলাইনে আবেদন করতে না পারেন, তাহলে হেল্পলাইনের মাধ্যমে তার সমস্যা বুঝে সংশ্লিষ্ট আবেদন কেন্দ্রীয় সিস্টেমে পাঠানো হবে।
তৃতীয়ত, মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার থেকেও সহায়তা পাওয়া যাবে। অপারেটরদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা গ্রাহকের পক্ষে প্রয়োজনীয় আবেদন জমা দিতে সহায়তা করেন।
আমিনুল হক বলেন, নতুন ব্যবস্থাটি ব্যাপক পরিসরের হওয়ায় শুরুতে কিছু কারিগরি সমস্যা হতে পারে। এ জন্য তিন মাসের সময়সীমা রাখা হয়েছে, যাতে কেউ আতঙ্কিত না হন এবং ধীরে ধীরে সব সমস্যা সমাধান করা যায়।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু সিম ব্লক হওয়ার অভিযোগ এসেছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ৩১ ডিসেম্বর একসঙ্গে দুটি বিষয় কার্যকর হয়েছে— নতুন ফোন নিবন্ধন এবং একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম থাকলে সেগুলোর স্বয়ংক্রিয় বন্ধ। এই দুটি বিষয় একসঙ্গে কার্যকর হওয়ায় কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিশিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ

