নববর্ষে শিশু একাডেমিতে শিশুদের প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার
নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের জন্যে ‘বৈশাখের রঙ লাগাও প্রাণে’ শীর্ষক তিন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি।
ছড়াগান, নৃত্য ও ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী শিশু একাডেমির ৭০টি শাখায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশুদের এই প্রতিয়োগীতায় উৎসাহিত করতে তিন বিভাগের শিরোনাম দেয়া হয়েছে, নববর্ষে মাতো ছড়াগানে, বাংলার বৈশাখ বাংলার নাচ এবং বৈশাখের রঙ।
আজ বুধবার শিশু একাডেমির পরিচালক আনজির লিটন এসব তথ্য জানান। তিনি জানান, এই প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
একাডেমির ৬৪ জেলা ও ৬টি উপজেলার প্রতিযোগীরা তিনটি বিভাগে অংশ নিতে পারবে। প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে দেশের আটটি বিভাগীয় শহরে। প্রতিযোগিতা ঢাকা বিভাগে ১৯ এপিল, চট্টগ্রাম বিভাগে ১২ এপ্রিল, সিলেট ১৮ এপ্রিল, খুলনা ১৫ এপ্রিল, বরিশাল ২০ এপ্রিল, রাজশাহী ১৮ এপ্রিল, রংপুর ১৬ এপ্রিল ও ময়মনিসিংহে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ছড়াগানে প্রতি বিভাগে প্রথম স্থান অধিকারী ৮ জন শিশু চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। চূড়ান্ত প্রতিযোগিতা হবে ৪ মে ঢাকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে।
অন্যদিকে নৃত্য প্রতিযোগিতা হবে স্কুলভিক্তিক দলীয়ভাবে। পাঁচজন নিয়ে একটি দল হবে। প্রতি বিভাগে প্রথম স্থান অধিকারী আটটি দল একাডেমির চট্টগ্রাম অফিসে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে আগামি ৩ মে।
ছবি আঁকার প্রতিযোগিতায় স্কুল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একাডেমির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের ৭০ কার্যালয় থেকে প্রতিযোগীদের সাদা ক্যানভাস ও রঙতুলি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।
একাডেমি থেকে জানান হয়, নববর্ষের এই কর্মসূচি উদযাপন উপলক্ষে শিশু একাডেমি প্রকাশিত সব বই বিক্রয়ে ৫০ ভাগ কমিশন দেওয়া হবে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


