নারী উদ্যোক্তাদের উন্নয়নে সফট স্কিল ট্রেনিং দিচ্ছে উই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) আয়োজনে চলছে সফট স্কিল উন্নয়নে বছরব্যাপী প্রশিক্ষণ। বৃহস্পতিবার ‘অল অ্যাবাউট টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক বিষয়বস্তুতে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে প্রশিক্ষণ ক্লাস শুরু হয়েছে।
শুক্রবার (১৩ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির দূতাবাস উইকে এই ট্রেনিং সেশনটি উপহার হিসেবে দিয়েছে। যার মাধ্যমে উইয়ের উদ্যোক্তারা তাদের সফট স্কিল ও উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।
জানা যায়, উইয়ে যারা সাবস্ক্রাইবার ও নিয়মিত উদ্যোক্তা সবার জন্যই এ প্রশিক্ষণ কর্মশালা উন্মুক্ত। আয়োজনটির সার্বিক সহযোগিতায় কাজ করছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন ও সিল্কক গ্লোবালের সিইও, উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।
উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা সব সময় চাই উইয়ের হাত ধরে নারীরা এগিয়ে যাক। তারা অবদান রাখুক দেশের অর্থনৈতিক উন্নয়নে। আর তাদেরকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছি আমরা। যাতে করে নারীদের আর ঘরবন্দি হয়ে থাকতে না হয়।
তিনি বলেন, উইয়ের হাত ধরে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমাদের উদ্যোক্তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে চাই। তাই সরকার, ভারতীয় হাইকমিশন ও সিল্কক গ্লোবালের পূর্ণ সহযোগিতায় এবার বছরব্যাপী আটটি ক্লাসের আয়োজন করছি; যেটার শেষে উদ্যোক্তারা সার্টিফিকেটও পাবে।
সফট স্কিলের এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য এ ঠিকানায় www.weforumbd.org রেজিস্ট্রেশন করতে হবে।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

