নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১২ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা উদ্বোধন করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পোশাক, গহনা, পাটজাত পণ্য ও পিঠার প্রচার ও বিক্রির লক্ষ্যে এ মেলা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ মে) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঈদ পুনর্মিলনী ও তিন দিনব্যাপী এ উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ঈদ পুনর্মিলনী, উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, এই মেলা নারী উদ্যোক্তাদের তৈরী পণ্যের বিক্রি বৃদ্ধি ও প্রচারে সাহায্য করবে। নারী উদ্যোক্তাদের তথ্য-প্রযুক্তি, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, ভালো উপকরণ ও নিজস্ব সৃজনশীলতা দিয়ে পোশাকের ডিজাইন এবং মানসম্মত পোশাক তৈরী করতে হবে। সময়োপযোগী ডিজাইন এবং মানসম্মত পোশাক সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে, যা তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং মানুষ দেশীয় পোশাক ক্রয়ে উদ্বুদ্ধ হবে।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, উদ্যোক্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ মেলায় ২১ জন নারী ও এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করছেন। দেশীয় পোশাক, গহনা, পাটজাত পণ্য, তৈজসপত্র, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও গৃহস্থালি পণ্য থাকছে এ মেলায়। মেলায় আরও থাকছে শিশু একাডেমি প্রকাশিত বইয়ের স্টল।
মেলাটি ১৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ছাড়াই মেলায় প্রবেশ করা যাবে। এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বায়োস্কোপ।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

