নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নির্বাচনের দিনে বিভিন্ন কেন্দ্রে তার দলের নারী পোলিং এজেন্টদের হেনস্তা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই অভিযোগ করেন।
তাসনিম জারা বলেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে নারী এজেন্টদের সঙ্গে অসম আচরণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের চাওয়া হলো সবাই যেন সুষ্ঠুভাবে এবং নিরাপদে ভোট দিতে পারেন।”
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন। নির্বাচনে অংশগ্রহণ করছেন দেশের ২৯৯ সংসদীয় আসনের ভোটার, যেখানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ, এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২ হাজার ২৮ প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।
তাসনিম জারা কেন্দ্র পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বও উল্লেখ করেছেন এবং ভোটারদের উৎসাহিত করেছেন শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য।
নির্বাচন কমিশন জানিয়েছে, জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত, ফলে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে।
তাসনিম জারার এই মন্তব্য দেশের নারী ভোটার ও পোলিং এজেন্টদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্ব বহন করছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



