নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
বাংলাদেশ পেসার মারুফা আক্তার
নারী আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারির। অবনতি হয়েছে ব্যাটার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বোলার নাহিদা আক্তারের।
দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রোববার নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। ম্যাচে বল হাতে ৩ ওভারে ৬ রানে ২ উইকেট নেন মারুফা। এতে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৫৪২ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে আছেন এই ডান হাতি পেসার।
বাংলাদেশ বোলারদের মধ্যে অবনতি হয়েছে দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তারের। রাবেয়া তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে এবং দুই ধাপ পিছিয়ে ২৮তম স্থানে আছেন নাহিদা। রাবেয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে উইকেট না পেলেও ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাহিদা।
ব্যাটার তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক জ্যোতির। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে আউট হন তিনি। দুই ধাপ পিছিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২২তম স্থানে আছে জ্যোতি।
এক ধাপ উন্নতি হয়েছে সোবহানার। ৫শ রেটিং নিয়ে ৩৯তম স্থানে উঠেছেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দিয়েছিলেন স্বর্ণা আক্তার। এক ধাপ এগিয়ে ৪৪২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে আছেন তিনি।
ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষে আছেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







