নারী নয়, মানুষ হিসেবে তাদের দেখতে চাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
নারীকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে তাদের দেখতে চাই। নারীদের অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তারা আরো এগিয়ে যাবে।
শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এ মন্তব্য করেন। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।’
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় প্রেসক্লাবের সদস্য শিরিন সুলতানা, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেন, মাহাশরুপা টুবন, দেওয়ান মাসুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ।
হাসান হাফিজ বলেন, নারীদেরকে আমরা সামগ্রিকভাবে বঞ্চিত রাখি। নারী নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে এ জন্য পুরুষরাই দায়ী। নারীদের আরো সচেতন হতে হবে। সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়। শুভেচ্ছা বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন বলেন, শুধু নারী দিবস পালন করলেই হবে না, নারীদের সর্বক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিতে হবে। এজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাদের নিয়ে শুধু লোক দেখানো কথা বললে হবে না তাদের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।
আলোচনা শেষে রবীন্দ্রসঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজও সত্য সুন্দর’পরিবেশনের সাথে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


