নারী সাংবাদিকদের নিউজ নেটওয়ার্ক-এর প্রশিক্ষণ
মিডিয়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার
নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে নিউজ নেটওয়ার্ক-এর প্রশিক্ষণ
নারী সাংবাদিকদের প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৪ জন নারী সাংবাদিক অংশ নেন।
রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ অফিসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শুরু হয় রোববার (২০ জুলাই)। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণটি শেষ হয় মঙ্গলবার (২২ জুলাই)।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের পরিচালনায় মিডিয়া বিশেষজ্ঞ জিয়াউর রহমান, ডিজিটাল বিশেষজ্ঞ রায়হান মাসুদ বিভিন্ন সেশন পরিচালনা করেন।
মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে সফররত দ্য এশিয়া ফাউন্ডেশনের মঙ্গোলিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, প্রোমোটিং ইফেকটিভ, রেসপনসিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স অব বাংলাদেশ’র (পিইআরআই) টিম লিড মীর জুনায়েদ জামাল, ডেপুটি টিম লিড ইকবাল মাহমুদ, রিফর্ম কো-অর্ডিনেটর মারিয়াম মাহজাবিন ও কমিউনেকশন কো-অর্ডিনেটর ফারদিন রহমান।
সমাপনী বক্তৃতায় সারা টেইলর বলেন, ‘আমাদের সমাজের অর্ধেক নারী, যারা আমাদের সমাজের অংশ, তাদের ক্ষমতায়ন না করা হয়, তাহলে সংবাদমাধ্যম সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক হতে পারবে না।’
উল্লেখ্য, দ্য এশিয়া ফাউন্ডেশন এবং ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহযোগিতায় প্রশিক্ষণটির আয়োজন করে নিউজ নেটওয়ার্ক।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



