নারী হোক উদ্যোক্তা মূলমন্ত্রে শুরু হচ্ছে ‘অন দ্য ওয়ে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
‘নারী হোক উদ্যোক্তা’ এই মূলমন্ত্র নিয়ে কাজ করছে ‘অন দ্য ওয়ে’। নারীদের উদ্যোক্তা হিসেবে সামনে এগিয়ে যাবার পথকে সহজ করতে তৈরি হয়েছে ‘অন দ্য ওয়ে’ প্ল্যাটফর্ম। যারা নারী উদ্যোক্তা আছেন এবং হতে আগ্রহী তারা সকলেই এই প্ল্যাটফর্মটিতে যুক্ত রয়েছেন। একজন নারীর যে কোন উদ্যোগকে সামনে এগিয়ে নিতে ‘অন দ্য ওয়ে’তে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। আইটিতে পারদর্শী নারীরাও যুক্ত আছেন ‘অন দ্য ওয়ে’তে। রয়েছে নারীদের জন্য ফ্রিল্যান্সিং কাজের সুবিধাও।
যারা উদ্যোক্তা হতে আগ্রহী এবং যারা উদ্যোক্তা আছেন- সকল নারীদের জন্য ‘অন দ্য ওয়ে’ নতুন বেশ কিছু প্রজেক্ট তাদের নীতিতে যুক্ত করেছে। তারই একটি অংশ হিসেবে ‘অন দ্য ওয়ে’ এবার পৌঁছে গেছে শিক্ষার্থীদের মাঝে। প্ল্যাটফর্মটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য ‘ওয়ার্কশপ’ আয়োজন করেছে। ‘অন দ্য ওয়ে’র ‘Student to Queen’ এর এই যাত্রা ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের মাঝে আশানুরূপ সাড়া ফেলেছে।
শিক্ষার্থীরা জানান, ‘অন দ্য ওয়ে’র এই ওয়ার্কশপটি একজন নারী শিক্ষার্থীর উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবে বলে তারা আশা করছে। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সমাজে নিজের উদ্যোগ এবং বুদ্ধিমত্তা দিয়ে আলাদাভাবে কিছু করার প্রয়াস তৈরি হবে।
ইতোমধ্যে ‘অন দ্য ওয়ে’ দেশের স্বনামধন্য তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান- ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল- এর ক্যারিয়ার ক্লাবের সাথে নারী শিক্ষার্থীদের জন্য ‘ওয়ার্কশপ’ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে। ‘অন দ্য ওয়ে’ এবং ‘American Institute of Business & Technology’ এর তত্ত্বাবধানে সেশনগুলো পরিচালিত হবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

