ঢাকা, সোমবার ২৪, আগস্ট ২০২৬ ৪:১২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মার্কিন সেনাবাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য ১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২ বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি রাজধানীতে ভ্যাপসা গরম থাকবে আরও ৪-৫ দিন রংপুরে স্ত্রী-সন্তানসহ শিক্ষকের মরদেহ উদ্ধার

নারীদের চাকরি দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আদ্-দ্বীন ফাউন্ডেশন নার্সিং ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই  নার্সিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এই পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন ছাড়াও বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা, সন্তানদের জন্য শিক্ষা সহায়তাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন

পদের নাম: নার্সিং ইন্সট্রাক্টর

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে বিএসসি


অন্যান্য যোগ্যতা

হাসপাতাল, মেডিকেল কলেজে কাজের দক্ষতা।

এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী

কর্মস্থল: ঢাকা (মগবাজার), যশোর

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা, সন্তানদের জন্য শিক্ষা সহায়তা। 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ সেপ্টেম্বর ২০২৬