নারীদের হাড়ক্ষয় প্রতিরোধের উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ফাইল ছবি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রোগ শরীরে বাসা বাঁধে। বার্ধক্যের সঙ্গে সঙ্গে রোগের যেন কোন শেষ নেই। এসব রোগের মধ্যে অন্যতম হচ্ছে হাড়ক্ষয় বা অস্টিওপোরোসিস। যাকে হাড়ের ঘনত্ব কমে যাওয়া বলেও বোঝানো হয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সমস্যা প্রকট হয়ে দেখা দিতে পারে। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই এটা হতে পারে। তবে, নারীদের বেলায় এ সমস্যা বেশি হয়ে থাকে এবং তা অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে। কেননা, পরিবারের বেশির ভাগ কাজই একজন নারীকে সামলাতে হয়।
হাড়ক্ষয়ের এই সমস্যায় দেখা যায় সামান্য আঘাতেই হাড় ভেঙ্গে যেতে পারে। সমস্যা মারাত্মক হলে হাঁচি বা কাশি দিলেও হাড় ভেঙ্গে যেতে পারে। বয়স্ক নারীদের বিকলাঙ্গ বা মৃত্যুর অন্যতম কারণ এটি। বয়স ৫০ বছর পার হওয়ার পর হাড় ÿয়ের ঝুঁকি বেড়ে যায়। এ সমস্যার সূত্রপাত হতে পারে আরও আগেই। নারীদের মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে হাড়ক্ষয়ের ঝুঁকি আরো বেড়ে যায়। এছাড়া, আরো অনেক কারণেই হাড়ক্ষয়ের আশঙ্কা তৈরি হতে পারে।
এ প্রসঙ্গে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. শাহাজাদ সেলিমের সঙ্গে।
তিনি বলেন, যে কোন মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই এই রোগ হতে পারে। এ জন্য আগে থেকেই সতর্ক হয়ে কিছু ঝুঁকি এড়িয়ে চলতে হবে।
তিনি বলেন, হাড়ক্ষয়ের মধ্যে সংশোধনযোগ্য ঝুঁকিগুলো হলো- ভিটামিন ডি-এর ঘাটতি, ধুমপান, অপুষ্টি (ক্যালসিয়াম, জিংক, ভিটামিন-এ, ভিটামিন-কে ইত্যাদি ঘাটতি), ক্ষীণকায় শরীর, আমিষ নির্ভর খ্যাদ্যাভ্যাস, বেশি বয়সে অতিরিক্ত চা, কফি, চকলেট খাওয়ার অভ্যাস, খাদ্যে বা বাতাসে ভারী ধাতু, কোমল পানীয় ও মদ্যপান।
তিনি বলেন, আবার কিছু ঝুঁকি আছে অসংশোধনযোগ্য, মানে চাইলেও এড়ানো যায় না। যেমন- বয়স, জিনগত ত্রুটি, স্ত্রোপচার করে জরায়ূ ফেলে দেয়া, সময়ের আগে মেনোপজ, রক্তে সেক্স হরমোনের ঘাটতি, অতি খর্বাকৃতি ইত্যাদি। দীর্ঘদিন শয্যাশায়ী থাকা, স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন, হরমোনজনিত রোগ যেমন হাইপারথাইরয়েডিজম, আ্যড্রিনাল গ্রন্থির সমস্যা, রিউসাটয়েড আর্থারাইটিজের মত কিছু বাতরোগ, কিডনি অকার্যকর হলে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ে।
তবে, এ রোগ থেকে পরিত্রাণ পেতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে, যথেষ্ঠ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে উলেøখ করে ডা. শাহাজাদ সেলিম বলেন এই রোগ প্রতিরোধের উপায়ও আছে।
প্রতিরোধের উপায়: প্রাথমিক অবস্থায় হাড়ক্ষয়ের তেমন উপসর্গ থাকে না। বয়স্ক নারীদের কোমড়ে বা পিঠে ব্যথা হলে এবং স্বাভাবিক সময়ের মধ্যে তা না কমলে মেরুদন্ডের হাড়ে ফাটল দেখা দিয়েছে কিনা তা দেখতে হবে। কুঁজো হয়ে যওয়া, সামনে ঝুঁকে দাঁড়ানো বা হাঁটা এই ধরণের সমস্যার লক্ষণ। রোগীর ব্যক্তিগত ইতিহাস, উপসর্গ মিলিয়ে চিকিৎসক ঝুঁকি নির্নয় করতে পারেন।
তিনি বলেন, অস্টিওপোরোসিস প্রতিরোধে প্রধান ও প্রথম পদক্ষেপ হলো-ঝুঁকি শনাক্ত করা এবং সম্ভব হলে অতিদ্রত তা দূর করার চেষ্টা করা। অস্টিওপোরোসিসজনিত ঝুঁকি কমাতে নারীদের জীবনব্যাপী সচেতন থাকতে হবে। কৈশোর থেকেই খাদ্যাভ্যাসের ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে। নিয়মিত ব্যয়াম করতে হবে, সচল থাকতে হবে। যথেষ্ঠ ক্যালসিয়াম, ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। কারো সময়ের আগে মেনোপজ হলে (যেমন অস্ত্রোপচার করে জরায়ূ ডিম্বাশয় ফেলে দেওয়ার কারণে) অস্টিওপোরোসিসের চিকিৎসা নিন।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




