নিউ ইয়র্ক সিটির গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ৩০ নারীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
নিউ ইয়র্ক ডেমোক্রেট গভর্নর এ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানী অভিযোগ এনে ৩০ জন নারীর একটি গ্রুপ বলছে, তারা তার সঙ্গে কাজ করতে গিয়ে এধরনের নাজেহাল এমনকি ধর্ষণের মুখোমুখি পড়েছিলেন। এদের একজন রিপোর্টার জেসিকা বেকম্যান তার শরীরে কুমোর অনাকাঙ্খিত স্পর্শের কথা খোলাখুলি জানিয়েছেন। কুমোর বিরুদ্ধে আরেক নারী অভিযোগ তুলে বলেন, গভর্নর তাকে একাধিকবার শুধু যৌন হয়রানি করেই ছাড়েননি, তার সঙ্গে বর্ণবাদী আচরণ ও অবমাননাকর মন্তব্যও করেছেন। খবর-ডেইলি মেইল, আরটি, স্পুটনিক
কুমোর বিরুদ্ধে চতুর্থ অভিযোগ আনেন ৩৫ বছরের এ্যানা লিসা যিনি ওই ঘটনার পর প্রচণ্ড হতাশ হয়ে আত্মহত্যা এড়াতে সুইসাইড হটলাইনের সহায়তা নিতে বাধ্য হন। কুমো তাকে জড়িয়ে ‘সুইট হার্ট’ বলে শরীরের পিছনের অংশ খামচে ধরেছিলেন। আইনপ্রণেতা আলেসান্দ্রা বিয়াগি দাবি করেন কুমো তার প্রেমিকের সামনেই দুইবার চুমু খান এবং তার প্রেমিককে জিজ্ঞেস করেন তিনি ঈর্ষান্বিত বোধ করছেন কী না। বেশকয়েকজন নারী নিউ ইয়র্ক ম্যাগাজিনকে বলেন তারা কুমোর সঙ্গে কাজ করতে গিয়ে অত্যন্ত আপত্তিকর আচরণ ও পরিবেশের মধ্যে পড়েন। এদের অনেকে যৌন হয়রানির বিস্তারিত বিবরণ দেন।
কয়েকজন নারী আরও জানান, তারা তাদের পরিবারে প্রথমবার মানসিক অবসাদ ও তীব্র মানসিক কষ্টে ভুগতে বাধ্য হয়েছেন। এবং এ জন্যে তাদের সঙ্গে কুমোর আচরণ দায়ী। কুমোর বক্তব্য প্রথম যে কৃষ্ণাঙ্গ নারী লিখেছিলেন সেই ক্যামোংহে ফেলিক্স বলেন, আমি বর্ণবাদী নির্যাতনের শিকার হয়েছি। কোটা পূরণের জন্যে কুমো আমাকে কাজের সুযোগ দিয়েছিলেন। ২০১৬ সালে তহবিল গড়তে চাওয়ার পর কেইটলিন নামে এক নারী জানান প্রথম দর্শনেই কুমো আমাকে নাচের ভঙ্গিমায় জড়িয়ে ধরে ছবি তোলেন, আমি চরম বিব্রত বোধ করি। কুমোর একসময়ের সহকর্মী শার্লোট বেনেট বলেন কুমো আমার সঙ্গে ঘুমাতে চেয়েছিলেন।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










