ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২০:১৯:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

নিজেকে পুরুষ পরিণত করে এখন আবার নারীত্বই চান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিশিগানের ডেট্রয়েটের বাসিন্দা ইশা ইসমাইল। জন্মেছিলেন নারী হিসেবেই। হঠাৎ ১৯ বছর বয়সে নিজের শরীর এবং নারীত্বকে তিনি অপছন্দ করতে শুরু করেন। শুরু হয় পুরুষ হওয়ার প্রক্রিয়া। পুরোদস্তুর পুরুষ হওয়ার পর এখন আবার নারীত্বই ফিরে পেতে চান দ্বিধাগ্রস্ত এ রূপান্তরকামী। এবার চলছে তার আবারও নারী হওয়ার প্রক্রিয়া। সূত্র আনন্দবাজার।

২০১৫ সালের আগ পর্যন্ত অন্য মেয়েদের মতোই মেকআপ প্রেমী, সাজগোজ প্রেমী তরুণী ছিলেন ইশা। একজন প্রেমিকও ছিল তার। একটা সময় গিয়ে পুরুষ হওয়ার তীব্র ইচ্ছা জাগে ইশার। সেই থেকে শুরু হয় পুরুষ হওয়ার প্রক্রিয়া।

প্রথমেই অস্ত্রোপচারের মাধ্যমে নিজের শরীর থেকে বাদ দিয়ে দেন স্তন দুটি।

পাশাপাশি পুরুষদেহে যে হরমোনের প্রভাব সবচেয়ে বেশি, সেই টেস্টোস্টেরন হরমোন নিয়মিত নিতে শুরু করেন তিনি। টানা ছয় বছর হরমোন চিকিৎসার পর পুরদস্তুর পুরুষ হয়ে ওঠেন তিনি।

বর্তমানে ২৬ বছরের ইশা ইসমাইল জানিয়েছেন, নিজেকে একজন সম্পূর্ণ পুরুষ হিসেবে দেখতে তিনি এতটাই আগ্রহী ছিলেন যে এ ব্যাপারে একটুও দেরি করতে চাননি। পরে পুরুষ হয়েও সুখী হতে পারছিলেন না ইশা।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ইশার হঠাৎ মনে হয়, তিনি পুরুষ জীবন আর চান না। এই না চাওয়া এতটাই তীব্র হতে শুরু করে যে, তা থেকে জন্ম নেয় হতাশা এবং ফের শরীর বদলানোর সিদ্ধান্ত নেন। টেস্টোস্টেরন হরমোন নেয়া বন্ধ করে দেন ইশা। ফলে ফের নারীত্বে ফিরছেন তিনি। হরমোনের চিকিৎসা বন্ধ করার কয়েক মাসের মধ্যেই নারীত্ব অনুভবও করছেন।