ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১১:৩৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

নিপুণ রায় গ্রেপ্তার, ছাড়া পেলেন বেবী নাজনীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সময়ে সঙ্গীতশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করা হলেও তাকে ছেড়ে দিয়েছে ঢাকা   মহানগর  গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায় এবং সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। তবে বেবী নাজনীনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। আর গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নিপুণ রায় চৌধুরীকে।