ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:০২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

নিবন্ধন পেল ১৪ আইপি টিভি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম পর্যায়ে নিবন্ধন পেয়েছে ১৪টি আইপি টিভি। রোববার (৭ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার এক আদেশে এসব আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

সোমবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের সহকারী সচিব (টিভি-২) মো. ফিরোজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

যেসব আইপি টিভি নিবন্ধন পেয়েছে সেগুলো হলো- মুভিবাংলা.টিভি, জাগরণ.টিভি, রুপসীবাংলা.টিভি, হারনেট-টিভি.বিজনেস.সাইট, মাটিএন্টারটেইনমেন্ট.টিভি.কম, ফ্লিক্সআরকে.টিভি, রাজধানী.টিভি, বিএন.ভয়েসটিভি.টিভি, জেএটিভিবিডি.কম, নিউজ২১বাংলা.টিভি, জাগরণী.টিভি, সোবাইপ্রাইমটিভি.কম, দেশবন্ধুটিভি.কম, সিএইচডিনিউজ২৪.টিভি।

এসব আইপি টিভির নিবন্ধনে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারিকরা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র/নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যেন লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড যথাযথভাবে মেনে চলতে হবে। সরকার কর্তৃক প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণপূর্বক নিবন্ধনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।