নিয়ন্ত্রণ হারালেন ‘মাতাল’ বাইকার, নিহত নারী আরোহী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর রমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে এক নারী আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। নিহতের নাম নিশি (২২)। তার স্বামী লালন আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন চালক মোস্তফা কামাল (৩০)।
শুক্রবার (৬ মে) দিনগত রাত ১২টায় রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে রাস্তায় ছিটকে পড়েন ওই নারী। আইল্যান্ডে আঘাত লেগে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখান থেকে দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার সহকারী উপপরিদর্শক মাসুম জানান, ডিউটিকালীন রাস্তায় পড়ে থাকতে দেখে দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল মোস্তফা কামাল। নিহতের সঙ্গে তার সম্পর্ক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চালক যুবককে জরুরি বিভাগে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চালকের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
পেশায় মুরগি ব্যবসায়ী আহত মোস্তফা কামাল চাঁদপুর সদরের শামসুল হকের ছেলে। মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় থাকেন তিনি।
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা