নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত এক সভায় তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
তাসনিম জারা তার ছয় দফা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশের সুযোগ এবং কোটা বাতিলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শেষে জারা বলেন, “ভিন্ন ধারার রাজনীতি করা সম্ভব, সেটা প্রমাণ করতে চাই। আমি নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করব না, লাখ লাখ পোস্টারে শহর নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করব না।”
তিনি আরও যোগ করেন, “লাখ লাখ পোস্টার বা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং আন্তরিক কথোপকথন। নতুন ধারার রাজনীতি যারা বিশ্বাস করেন, তারা তাদের প্রিয়জনের মাধ্যমে এলাকার মানুষদের সঙ্গে কথা বলবেন।”
জারা বিশ্বাস করেন, অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে রাজনীতি সম্ভব এবং ঢাকা-৯ থেকে নির্বাচনে জয়ী হয়ে এটি প্রমাণ করা সম্ভব। তিনি এসময় গণভোটে ‘হ্যা’ ভোট দিতে সকলকে আহ্বান জানান।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



