ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৭:০৫:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

নিলামে ৫ কোটিতে বিক্রি টাইটানিক যাত্রীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ৩ মে ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রিটেনে টাইটানিকের এক যাত্রীর লেখা একটি চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলার (প্রায় ৫ কোটি টাকা) দামে বিক্রি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের উইল্টশায়ারে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামঘরে বিক্রি হয়। চিঠিটি লিখেছিলেন কর্নেল আর্চিবাল্ড গ্রেসি। অনেকেই ধারণা করেছিলেন, চিঠিটি সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠবে। তবে সবাইকে অবাক করে দাম উঠেছে কল্পনার বাইরে। এক অজ্ঞাতনামা ক্রেতা চিঠিটি কিনে নেন।

চিঠিটিতে কর্নেল গ্রেসি লিখেছিলেন, তিনি পুরো যাত্রা শেষ না হওয়া পর্যন্ত টাইটানিক সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। এ লেখাকে অনেকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ বলে উল্লেখ করেছেন।

নিলামকারীরা জানিয়েছেন, টাইটানিক থেকে লেখা কোনো চিঠির জন্য এর আগে এত বেশি দাম কখনও ওঠেনি।