নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক থাকুন কিছু উপায়ে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
অনেকেই আছেন যাদের মনে সবসময় চিন্তা আসে। যা জীবনের গতিশীলতা ও মানসিক বিকাশে বাধার কারণ হয়ে দাঁড়ায়। বিপরীতে ইতিবাচক মানসিকতা ধারণের কৌশল আপনার জীবনকে সহজ করে তুলতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা সমস্যাকে উপেক্ষা না করে বরং সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে ও ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে মোকাবিলা করতে সহায়তা করে।
এই ইতিবাচক চিন্তাভাবনা বুঝতে সাহায্য করে যে, প্রতিটি পরিস্থিতির একটি ইতিবাচক ফল হতে পারে। যদি আপনি নেতিবাচক চিন্তাভাবনাগুলো চেনেন এবং সেগুলোকে ভালোভাবে সামলে নিতে পারেন, তখন দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে এবং আপনি আরও আত্মবিশ্বাসী ও ইতিবাচক বোধ করতে পারবেন।
ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন
নিজেকে ইতিবাচক মানুষের সঙ্গে রাখুন। এ কাজ আপনার মানসিকতা পরিবর্তনে সাহায্য করতে পারে। আশা ও ইতিবাচকতায় পরিপূর্ণ মানুষের সঙ্গে থাকলে আপনি আরও ইতিবাচক হয়ে উঠতে পারেন।
ইতিবাচক জিনিস দেখা-শোনা
আপনি যা পড়েন, যা দেখেন এবং সারা দিন যা শোনেন, তা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। নেতিবাচক সংবাদ ও চাপপূর্ণ বিষয়বস্তু এড়িয়ে চলা উপকারী হতে পারে। এর পরিবর্তে আপনি অনুপ্রেরণামূলক গল্প, আশাবাদী গান ও ইতিবাচক বার্তা রয়েছে এরকম ছবি, ভিডিও দেখতে পারেন।
বিষাক্ত ইতিবাচকতা এড়িয়ে চলুন
বিষাক্ত ইতিবাচকতা বলতে নিজেকে সবসময় খুশি ও ইতিবাচক দেখাতে বাধ্য করাকে বোঝায়। এমনকি যখন আপনি মনের ভেতরে কষ্ট পাচ্ছেন। এই মানসিকতা ক্ষতিকারক হতে পারে। কারণ এটি প্রকৃত আবেগকে দমন করে। নেতিবাচক অনুভূতিগুলোকে গ্রহণ করে বুঝতে পারবেন, এগুলো আপনার অভিজ্ঞতার অংশ।
দৃষ্টিভঙ্গি পরিবর্তন
যখনই নেতিবাচক চিন্তাভাবনা মনে আসবে, সেগুলোকে ইতিবাচক চিন্তাভাবনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হতে পারে এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়াতে সাহায্য করতে পারে।
স্বাস্থ্যের যত্ন
স্বাস্থ্যের যত্ন নিন। সুস্বাস্থ্য ইতিবাচক মনমানসিকতা ধরে রাখতে সাহায্য করতে পারে। নিয়মিত ব্যায়ামও সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। একটি সুস্থ শরীর মানসিকভাবে ভালো বোধ করতে ও ইতিবাচক চিন্তাভাবনা করতে সাহায্য করতে পারে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







