ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৪:৫৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

নোয়াখালীতে কিশোরীকে গণধর্ষণ, মামলা

আপডেট: ০৩:৩৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

500x350_89e7b4bd0a65868aaf6fd2818aaef835_142063637220150501021209 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে এক কিশোরীকে দর্জি দোকানে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সিলোনিয়া বাজারে ওই দোকান থেকে কিশোরীকে উদ্ধার করে। সেনবাগ থানার এসআই হাবিবুর রহমান উইমেননিউজকে জানান, এ ঘটনায় মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তরা হলেন, ইদিলপুর গ্রামের নূর হোসেন তবারক আলীর ছেলে মো. রাজু, তার দুই সহযোগী রবিন ও শাহাদাত হোসেন। মেয়েটির মা জানান, গত রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সিলোনিয়া বাজারের দর্জি দোকানের মালিক রাজু জামা দেওয়ার কথা বলে তার মেয়েকে দোকোনে ডেকে পাঠান। জামা আনতে গেলে রাজু তার মেয়ের মুখ ও হাত-পা বেঁধে দোকানে তালা দিয়ে চলে যায়। “পরে রাতে রাজু তার সহযোগী রবিন ও শাহাদাতকে নিয়ে মেয়েকে ধর্ষণ করে।” এসআই জানান, মেয়েটির পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে সোমবার রাতে পুলিশ ওই দোকান থেকে মেয়েটিকে উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এই বিভাগের জনপ্রিয়