ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৩৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

নড়াইলে শুভ্রা মুখার্জির জন্মবার্ষিকী উদযাপিত

আপডেট: ০৮:৩৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

47418_146 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নড়াইল : জেলার সর্বমঙ্গলা কালি মন্দিরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের উদ্যোগে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, এডভোকেট সঞ্জীব বোস, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ, ফাউন্ডেশনের পরিচালক অনয় দাস, সহ-সম্পাদক তপন পাল, শিক্ষক রূপা ঘোষ, শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শিল্পী দাস প্রমুখ। শুভ্রা মুখার্জি ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রা নদীপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ ও মা মীরা রানী ঘোষ। গত ১৮ আগস্ট ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।

এই বিভাগের জনপ্রিয়