ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৯:০৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

পদ্মাসেতু দিয়ে ঢাকা-খুলনা ট্রেন উদ্বোধন আগামীকাল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় আগামীকাল ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা-খুলনা-ঢাকা রেলরুটের উদ্বোধন হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানোর এক বার্তায় এ তথ্য জানান হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে কমলাপুর রেলস্টেশনে। সেখানে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে এ রুটে ট্রেন উদ্বোধনের কথা থাকলেও রানিং স্টার্ফদের কর্মবিরতীতে ও কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এ রুটটি চালু হলে ঢাকা থেকে খুলনায় ট্রেনে মাত্র ৪ ঘন্টায় যাওয়া যাবে। বর্তমানে ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে প্রায় ৭-৮ ঘন্টা।