পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ভারত, লাগবে নতুন ভিসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সংক্রমণ কমে যাওয়ায় বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ভারত। তবে ভারতে যেতে হলে ভ্রমণকারীদের নিতে হবে নতুন ভিসা। ১৫ অক্টোবরের আগে ভারত সরকারের ইস্যু করা সকল ভিসা অকার্যকর করা হয়েছে।
১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া শুরু হলেও চার্টার্ড বিমানে করে যাওয়া ভ্রমণকারীদের শুক্রবার থেকেই ভিসা দিবে ভারত।
তবে টেস্টিং, টিকা এবং কোয়ারেন্টিন নিয়মকানুন এখনও কিছু বলা বলেনি দেশটি।
নরেন্দ্র মোদির সরকার করোনা ভাইরাস ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর ২০২০ সালে কোনো ভিসা ইস্যু করেনি ভারত। তবে কয়েক মাসে কয়েক জন কূটনীতিক, বিদেশি ও ব্যবসায়িক কর্মকর্তাকে ভিসা দিয়েছে। ২০১৯ সালে এক কোটি নয় লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করলেও করোনা মহামারির কারণে ২০২০ সালে দেশটিতে মাত্র ২৭ লাখ ৪০ হাজার বিদেশি ভ্রমণ করেছে।
করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ থেকে ই-ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছে ভারত। তবে বিদেশি পর্যটকদের কিছু শর্তে ভারত ভ্রমণের অনুমতি দেওয়া যেতে পারে কিনা সেটি নিয়ে এখনও চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা।
তবে শুধুমাত্র টিকা নেওয়া পর্যটকদের অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাস সংক্রমণে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে, এমন কোনো দেশের পর্যটকদের ভারত ভ্রমণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে ভারতের সরকারি সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়া হবে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











